সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আরও ২ মরদেহ উদ্ধার

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

আজ বুধবার বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

এর আগে, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.