নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে আওলাদ নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের তালপট্টি এলাকার ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় গুদাম ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।