পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্মানিত যাত্রীদের জন্য চারটি রুটে বিশেষ মূল্য ছাড় ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল।
সম্মানিত যাত্রীরা ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যশোর, সৈয়দপুর,রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়। এছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়।
সম্মানিত যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঈদের পূর্বে যশোর ও সৈয়দপুর রুটে ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া বরিশাল ও রাজশাহী রুটে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি যথাক্রমে ৯ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঈদের পরে যশোর রুটে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এবং কক্সবাজার রুটে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।