চালু হলো এনআইডি সেবা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা পুনরায় চালু হয়েছে। আজ বুধবার সকালে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর ২টা পর্যন্ত এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ থাকার কথা ছিল।

এর আগে, মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এর আগেও সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.