বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয় : নিউজিল্যান্ড কোচ

ভারত বিশ্বকাপে উড়ন্ত ফর্ম দেখাচ্ছে নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তারা এবারের অভিযান শুরু করেছিল। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতেছে অনায়াসেই। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

আগামীকাল (শুক্রবার) দুপুর আড়াইটায় সাকিব আল হাসানদের মুখোমুখি হবেন উইলিয়ামসনরা। তার আগে টাইগারদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কিউই কোচ গ্যারি স্টিড।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়, যে ছয়-সাতটি দল বিশ্বকাপের দাবিদার সেখানে বাংলাদেশ নেই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.