সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সিঙ্গাপুরের স্থানীয় সময় বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আগের দিন মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যান। স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.