মেট্রোরেলে হাফপাসের দাবি শিক্ষার্থীদের

বাসের মতো মেট্রোরেলেও শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি তুলে ধরে বলেন, বাসে শিক্ষার্থীদের হাফপাস আছে। অথচ মেট্রোরেলে এই সুবিধা নেই। এর আগে মেট্রোরেল চালুর সময় হাফভাড়ার দাবি করা হয়েছিল। সে সময় মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো: ১. মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; ২. মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে এবং ৩. মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

এদিকে হাফপাসের দাবি আদায়ে আগামীকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেটে বড় জমায়েত কর্মসূচি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.