চট্টগ্রামে বস্তিতে মিলল একে-২২ রাইফেল

rab__239489চট্টগ্রামের ফ্যাক্টরি রোডের রেলওয়ে বাস্তুহারা কলোনিতে র‌্যাবের অভিযানে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। এ সময় ২ জনকে আটক করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান।

তিনি জানান, চার ঘণ্টা ধরে অভিযানটি চলে। অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি রাইফেল, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

উদ্ধার অভিযানের আগে স্থানীয় লোকজন ওই কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.