১৬০ কল সেন্টারকে লাইসেন্স নবায়নের নির্দেশ

btrc20160927195100লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় ১৬০টি কল সেন্টারকে লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এমএ তালেব হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে লাইসেন্সিং প্রবিধানমালা অনুযায়ী ওপেন লাইসেন্সিং পদ্ধতিতে কল সেন্টার লাইসেন্স দেওয়া হয়েছিল। কল সেন্টার লাইসেন্সের শর্তানুযায়ী প্রতি পাঁচবছর অন্তর লাইসেন্স নবায়নের বিধান রয়েছে।

বিটিআরসির ওয়েবসাইটে ১৬০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে বলা হয়, এসব কল সেন্টার লাইসেন্সের মেয়াদ পাঁচবছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও অদ্যবধি নবায়নের আবেদন করেনি। লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইস্যু করা কলসেন্টার লাইসেন্সের বৈধতা নেই। সুতরাং, ওই লাইসেন্সগুলোর অধীনে সব কার্যক্রম সম্পাদন করা অবৈধ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অনুকূলে ইস্যু করা লাইসেন্স নবায়নের আবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনোটি নবায়নে আগ্রহী না হলেও তা কমিশনকে অবহিত করতে হবে বলে জানায় বিটিআরসি।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে কল সেন্টার লাইসেন্স নবায়নের আবেদন দাখিল না করা হলে পরবর্তীতে ওই সব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের কার্যক্রম আর গ্রহণ করা হবে না এবং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.