চট্টগ্রামে তারুণ্যের জাগরণ: ঐতিহাসিক সমাবেশে মিল্টনের ‘তৃষ্ণা উপহার’ ও আশাবাদের বার্তা

চট্টগ্রাম প্রতিনিধি

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র ডাককে কেন্দ্র করে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শনিবার অনুষ্ঠিত হলো বিএনপির বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশ।
প্রচণ্ড রোদের তাপ ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে যোগ দেন হাজারো তরুণ-তরুণী, যারা এসেছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পার্বত্য অঞ্চলসহ পার্শ্ববর্তী জেলা থেকে।

সমাবেশস্থলে চোখে পড়েছে তরুণদের ঢল, মাইক্রোবাস ও ব্যাক্তিগত গাড়ির সারি। নগরের সিআরবি, টাইগারপাস, ওয়াসা ও কদমতলী এলাকায় দুপুর থেকেই যানজটে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল দৃপ্ত প্রত্যয় ও উদ্দীপনা।

এই সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে উপস্থিত জনতার মাঝে পানির বোতল বিতরণ করা হয়। গরমে কাতর মানুষের কাছে এ যেন হয়ে ওঠে মানবিকতার স্পর্শ—এক ‘তৃষ্ণার উপহার’।

সমাবেশ শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মিল্টন লিখেন, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তরুণদের অভাবনীয় উপস্থিতি, প্রজ্ঞা ও প্রত্যয় আমাদের আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আজকের এ সমাবেশ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার পথে এক সুস্পষ্ট দিকনির্দেশনা—যেখানে কেন্দ্রবিন্দুতে ছিল তারুণ্যের শক্তি ও স্বপ্ন।

উল্লেখ্য, জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সন্দ্বীপের একজন উদীয়মান জননেতা এবং বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম-এর সম্মানিত সভাপতি। তাঁর প্রেরণা ও সুশৃঙ্খল দিকনির্দেশনায় সন্দ্বীপবাসী আজ নতুন করে স্বপ্ন দেখে—অগ্রগতির, অধিকারের ও গণতন্ত্র পুনরুদ্ধারের।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পাশাপাশি সমাবেশে যোগ দেন দলের জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.