শিগগিরই মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে কেনা যাবে বিমানের টিকেট

biman-sm20161110165954ঢাকা: ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে বিমানের টিকেট কেনার সুবিধা আনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ‘ইনোভেশন প্রজেক্ট ডিজাইন’ শীর্ষক কর্মশালায় এ সংক্রান্ত দুইটি প্রকল্প দাখিল করেছে বিমান বাংলাদেশ। মন্ত্রীপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় এই কর্মশালাটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিমান বাংলাদেশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিমানের গ্রাহকরা ঘরে বসেই মোবাইলব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময় টিকেট কিনতে পারবেন এবং ঘরে বসেই পছন্দ অনুযায়ী সীট বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- বিমানের রিসোর্স পার্সন হিসেবে শাকিল মেরাজ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এ কে এম সারোয়ার মোর্শেদ, মো. নূরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.