কুয়াশার কারণে চট্টগ্রামের ফ্লাইট ঢাকায় অবতরণ

maxresdefaultঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করতে না পেরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার রাত দেড়টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই বিমানে চট্টগ্রামের ৯১ জন যাত্রী ছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঘন কুয়াশার কারণে একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে সেটি ঢাকা অবতরণ করেছে। যাত্রীদের একই বিমানে পরে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.