সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ফলে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহদিপুর স্থলবন্দর থেকে কোনো পণ্যভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে না বলে জানিয়েছেন মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্ট এসোসিয়শনের সাধারণ সম্পাদক সুকুমার সরকার।

তিনি জানান, ভারতের কাশ্মীরি এলাকায় জঙ্গি হামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহতের প্রতিবাদে মহদিপুর বন্দর থেকে সোনামসজিদ বন্দরে শনিবার সারা দিন সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে ঠিক কখন নাগাদ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে তা বলতে পারেননি তিনি।

তবে আগের আমদানিকৃত পণ্য পানামা ইয়ার্ডের ভেতরে থাকা পণ্য ছাড়করণের ব্যবস্থা অব্যহত রয়েছে। এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের জন্য কাস্টমস ইমিগ্রেশন খোলা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.