নোয়াখালীর কবিরহাটে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব রামেশ্বপুর গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার (৩৮) ও উপদ্দিলামছি গ্রামের সুলতান আহমদের ছেলে আবুল কাসেম বেদু (৪০)।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ৯০০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারি বেদুর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.