ভবনের দেয়াল ধসে সিরাজগঞ্জে ২ শ্রমিকের মৃত্যু

ভবনের দেয়াল ধসে সিরাজগঞ্জে ২ শ্রমিকের মৃত্যু।

সিরাজগঞ্জে ভবনের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম পরিচয় জানা যায়নি।

রোববার দুপুরে পৌরসভার ধানবান্ধি এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, দুপুরে হঠাৎ দেয়াল ধসে দুই শ্রমিক আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.