শ্যামলীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

শ্যামলীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত।

রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.