টিচার্স সেন্টার ফ্যাসিলিটি উদ্বোধন করলেন তথ্য মন্ত্রী

online School_studioঢাকা, ১২ মে : আজ ঢাকার রায়েরবাজারে অনলাইন স্কুল টিচার্স সেন্টার এর টিচার্স ট্রেনিং ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। অনলাইন স্কুল টিচার্স সেন্টার গ্রামীণফোনের অনলাইন স্কুল উদ্যোগের একটি অংশ। উদ্যোগটির সহযোগিতায় রয়েছে জাগো ফাউন্ডেশন এবং অগ্নি সিস্টেমস লি:। অনলাইন স্কুল প্রকল্পে একটি দূরবর্তী অবস্থান থেকে ভিডিও কনফরেন্সিং এর মাধ্যমে ক্লাস পরিচালনা করেন শিক্ষকরা এবং শ্রেণীঘরে শিক্ষার্থীদের সহায়তা ও নিয়ন্ত্রনের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন মডারেটররা। দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলসমূহে বতমানে ১০টি অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের উদ্ধর্¦তন কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.