সরকারি ব্যাংকের সুদহার কমেছে, হতাশ আমানতকারীরা

এভিয়েশন রিপোর্ট : রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। পয়লা জুন থেকে নতুন সুদহার কার্যকর করেছে ব্যাংকগুলো।

২৩ মে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিয়েছিল। সঞ্চয়পত্রের সুদহার কমানোর পর এবার এফডিআর সহ অন্যান্য আমানতের ওপর সুদহার কমিয়ে দেওয়ায় হতাশ সাধারণ আমানতকারীরা। কারণ মেয়াদ শেষে তাদের লভ্যাংশ পাওয়ার পরিমাণ কমবে।

interest-rate.thereport24পহেলা জুন থেকে হ্রাসকৃত সুদহার সম্পর্কে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত জানান, সঞ্চয়পত্রের সুদহার কমানো হয়েছে। এবার ঋণের বিপরীতে সুদহার মেয়াদী বা স্থায়ী আমানতের সুদহার কমানো হয়েছে।

ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি, কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতে সুদ হবে ৭ দশমিক ৫০ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ।
আর এক বছর বা তার বেশি সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে ৫ কোটি টাকার বেশি যেকোনো আমানতের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই ঘোষিত সুদহারের বাইরেও সুদহার নির্ধারণ করতে পারবেন শাখা ব্যবস্থাপকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.