বাল্বের কারণে কমলার মতো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে!

বাল্বের কারণে কমলার মতো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক উদ্ভট দাবি করেছেন। তার দাবি, জ্বালানি সাশ্রয়ী বাল্বের জন্য তাকে ক্যামেরায় কমলার মতো দেখা যায়।

বাল্টিমোরে রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, ‘লাইটবাল্ব। লোকজন বলে, লাইটবাল্বের বিষয়টি কী? আমি বলি, এটা হচ্ছে ইতিহাস। আমি এটি দেখেছি, যে বাল্ব ব্যবহার করতে বাধ্য করা হয়। প্রথমত, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর আলো ভালো নয়। আমাকে সবসময় কমলার মতো দেখা যায় এবং আপনাদেরও। এই আলো সবচেয়ে বাজে।’

জ্বালানি সাশ্রয়ী বাল্ব নিয়ে ট্রাম্প তার মন্তব্য এখানেই শেষ করেন নি। তিনি দাবি করেন, আগের লালচে বালবের তুলনায় এই জ্বালানি সাশ্রীয় বাল্বের দামও অনেক বেশি। আর এটি ভেঙ্গে গেলে ‘বিপজ্জনক আবর্জনায়’ পরিণত হয়।

জ্বালানি ও পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে ট্রাম্প এর আগেও জ্বালানি সাশ্রয়ী বাল্বের সমালোচনা করেছেন। সম্প্রতি তার প্রশাসন বেশ কিছু সাধারণ বাল্ব উৎপাদনের জন্য জ্বালানি সাশ্রয়ী বিধিমালা শিথিল করেছে। সমালোচকদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটি ট্রাম্প প্রশাসনের আরেকটি আঘাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.