টেন্ডার ছাড়াই বিমান কতৃপক্ষ এফএএ (ফেডালের এভিয়েশন এজেন্সি) অডিটের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছে। এজন্য বিমানের ব্যায় হবে ৫০ কোটি টাকার বেশি অর্থ। আজ অড়িঘড়ি করে প্রস্তাবনাটি অনুমোদনের জন্য বিমানের পরিচাণা পর্যদ সভায় উত্থাপন করা হচ্ছে। কনসালটেন্ট প্রতিষ্ঠানের নাম জেডিএ এভিয়েশন সলিউশন। বিদেশী এই প্রতিষ্ঠানের স্থাণীয় এজেন্টের নাম মাহবুবুর রহমান।
ইজিপ্ট এয়ারলাইন্স থেকে বিমানের জন্য দুটি উড়োজাহাজ ভাড়ায় আনার ক্ষেত্রেও এই মাহবুব স্থাণীয় এজেন্ট হিসাবে কাজ করছে। জানাগেছে সিভিল এভিয়েশনের এফএএ অডিটটিও এই জেডিএ এভিয়েশন করেছে। সিভিল এভিয়েশনের ক্যাটাগরি -২ থেকে ক্যাটাগরি-১ এ উন্নীত করানোর জন্য এই জেডিএ এভিয়েশন কাজ করেছিল। বিশেষজ্ঞরা বলেছেন, যে প্রতি¯¤ান রেগুলেটরি কমিশনের অডিটের কাজ করেছে, ওই প্রতিষ্ঠানকে দিয়ে কোন এয়ারলাইন্সের এফএএ অডিট করানো বড় ধরনের অনিয়ম।
তাদের বক্তব্য এত বিশাল অংকের টাকার কাজের ক্ষেত্রে অবশ্যই টেন্ডার আহবান করানো উচিত। এ বিষয় বিমানের এমডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেনি।
আরও খবর
