হ্যানয়-এ পণ্য পরিবহণ ফ্লাইট চালুর ঘোষণা দিলো ইতিহাদ কার্গো

etihad-airwaysএভিয়েশন নিউজ: আবু ধাবি (এইউএইচ) এবং হ্যানয় নোইবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এইচএএন)-এর মধ্যে ফ্লাইট চালু করার ঘোষণা দিলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজের পণ্য পরিবহণ বিভাগ ইতিহাদ কার্গো।

ডেল্টা নদীর তীরে অবস্থিত ভিয়েতনামের রাজধানী হ্যানয় দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান ব্যবসা কেন্দ্র হওয়ার পাশাপাশি বিশ্বের দ্রæত বর্ধনশীল শহরগুলোর মধ্যে অন্যতম।

ঘোষণাকৃত কার্গো সার্ভিসটি চলবে প্রতি বৃহস্পতি ও রবি বার। যা ৬০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এয়ারবাস এ৩৩০-২০০এফ এর মাধ্যমে পরিচালিত হবে। হ্যানয় থেকে যাওয়ার পথে ফ্লাইট মুম্বাইয়ে সংক্ষিপ্ত বিরতি নিবে এবং আবু ধাবি থেকে রিটার্ন সর্ভিসটি চলবে সরাসরি।

ইতিহাদ কার্গো আশা করছে যে এই নতুন সার্ভিসটির মাধ্যমে হ্যানয় থেকে কাঁচামাল ও ভোগ্যপণ্যের পাশাপাশি ফিরতি ফ্লাইটে উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার জন্য বিপুল পরিমাণে ইলেকট্রনিক্স ও টেক্সটাইল পণ্য বহণ করতে সক্ষম হবে।
ইতিহাদ এয়ারওয়েজের চীফ স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং অফিসার কেভিন নাইট বলেন-“ভিয়েতনাম ইতিহাদ কার্গো’র জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার।

আশা করছি নতুন এই কার্গো সার্ভিসটি ভিয়েতনামের আমদানি ও রপ্তানি চাহিদা আরো জোরদার করবে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ক্রমবর্ধমান গ্রাহক বিশ্বব্যাপী পণ্য পরিবহণের জন্য তাদের পছন্দ অনুযায়ী সার্ভিস বেছে নেয়ার সুযোগ পাবে।”

তিনি আরো বলেন-“এছাড়াও, আমাদের কেন্দ্রিয় আবু ধাবি কার্গোর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে গন্তব্যস্থলের ব্যবসা-বাণিজ্য আরো শক্তিশালী হবে, যা শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামের মধ্যকার বণিজ্য সম্পর্ক জোরদার করবে বলে আমি বিশ্বাস করি।”

দশটি ফ্রাইটারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ১০৮টি গন্তব্যস্থলে সার্ভিস প্রাদান করছে ইতিহাদ কার্গো। এর মধ্যে রয়েছে চারটি এয়ারবাস এ৩৩০-২০০এফ, তিনটি বোয়িং বি৭৭৭এফ এবং বোয়িং ৭৪৭এফ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.