আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায়, নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে শেষে ভোটের তারিখ পরিবর্তনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোট গ্রহণ হবে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই সরস্বতীপূজার দিনে ভোট গ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এছাড়াও ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.