৯ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গত রোববার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাঁথা ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের ফলে সোমবার ভোর ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এবং খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়।

 

পশ্চিম জোনের পাকশী রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম  জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছলে ইঞ্জিন ও লাগেজ ভ্যানের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সব ট্রেন চলাচল ৯ ঘণ্টা বন্ধ থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.