ভারতের সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিলেন, ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতে অবতরণের পর, গুজরাট রাজ্যের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দেয়া হয়।প্রথমবারের মত ভারত সফরে এসেই দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামীকাল সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার জন্য (মঙ্গলবার) ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে।এছাড়া, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করারও বার্তা দিয়েছেন ট্রাম্প।

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবারের এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ভারতের কাছে ২৪টি এমএইচ-৬০ হেলিকপ্টার বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত যে হেলিকপ্টারগুলো কিনবে সেগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী।আর সেই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.