করোনাভাইরাস: মধ‌্যপ্রাচ‌্যে ফ্লাইট বন্ধ করবে না বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের প্রকোপ বাড়লেও সে অঞ্চলে বিমান চলাচল বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং থে‌কে দেশটির দেয়া ওই ভাইরাসের কিট গ্রহণ করে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রচ্যে ইরানসহ কোন ফ্লাইট বাতিলের কোন পরিকল্পনা নেই। আমরা সবাই‌কে সচেতন করেছি। লোকজন চলা ফেরা কমিয়ে দেয়ায় ইতিমধ্যে ফ্লাইটের সংখ্যা সব দেশেই কমে গেছে। ফ‌লে পর্যটন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অর্থ হলো লোকজন নিজেরাই চলাচল কমিয়ে দিয়েছে। আমরা ফ্লাইট বন্ধ করার কোন পরিকল্পনা আমরা নেইনি, নেয়ার পরিকল্পনাও নেই।

জাহিদ মালেক আ‌রো বলেন, ‘ঢাকা-কুয়েত মৈত্রী হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। যদি দেশে এ ধরনের রোগী পাওয়া যায়, তাহলে সেখানে সার্বক্ষনিক চিকিৎসা দেওয়া যাবে। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এ পর্যন্ত তিন লাখের মতো লোকের স্বাস্থ‌্য পরীক্ষা করেছি। যারা আমাদের বিভিন্ন নৌবন্দর, স্থলবন্দর দিয়ে দেশে আসছে, তাদের সকলকে পরীক্ষা করা হয়েছে। আমাদের দেশের জন্য সুখবর হলো, এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে দুসংবাদ হলো মধ্যপ্রাচ্য ইরান, ইরাকসহ অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.