পাকিস্তানে অরক্ষিত রেলক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে অন্তত ২০ জন নিহত।

শুক্রবার রাতে পাকিস্তানে সিন্ধু প্রদেশের রৌরি রেলস্টেশনের কাছে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাঞ্জাবগামী বাসটিতে ২০ যাত্রী ছিল এবং দুর্ঘটনায় পড়া ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে করাচি যাচ্ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

পুলিশের সহকারী মহাপরিদর্শক ড. জামিল আহমেদ জানান,“ভয়াবহ একটি দুর্ঘটনা। বাসটি তিন টুকরো হয়ে গেছে,” সংঘর্ষের পর ট্রেন বাসটিকে নিয়ে ১৫০-২০০ ফুট দূরত্ব অতিক্রম করেছিল বলেও জানিয়েছেন তিনি।আহতদের মধ্যে নারী ও শিশু আছে; তাদেরকে রৌরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুক্কুরের কমিশনার শফিক আহমেদ মাহেসার বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক, যে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে সেটি অরক্ষিত ছিল। সেখানে এমন কিছুই নেই, যা দিয়ে যানবাহন আটকে রাখা যায়।খবর পেয়েই প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.