বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে ট্যুরিষ্ট বাস।
হোটেল হিলভিউ এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এসব বাস পর্যটকদের নিয়ে প্রতিদিন সকালে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরিতে যাত্রা করবে এবং পর্যটকদের নিয়ে জেলা শহরে ফিরবে।
নতুন এই ট্যুরিষ্ট বাস চালু হলে পর্যটকদের ভোগান্তী অনেক কম হবে। হোটেল থেকে প্রতিদিন সকাল ৭টায় হোটেলের অতিথিরা ২টি বাসের মাধ্যমে নীলগিরির পথে যাত্রা করবে এবং যাত্রা পথে শৈলপ্রপাত পর্যটন কেন্দ্র,চিম্বুক পর্যটন কেন্দ্র ও সর্বশেষ নীলগিরি গিয়ে উপস্থিত হবে এবং সারাদিন ভ্রমন শেষে বিকাল ৫ টায় আবার বান্দরবান হোটেলের পথে ফেরত আসবে।
প্রসঙ্গত,সেনাবাহিনীর তত্ত্ববধানে নীলগিরি পর্যটন কেন্দ্র চালু হওয়ার পর থেকে পর্যটন কেন্দ্রটিতে পর্যটকরা জীপ গাড়ি রিজার্ভ করে যাতায়াত করতেন, এই সড়কে আসা-যাওয়ার জন্য নির্দিষ্ট কোন বাস সার্ভিস ছিলোনা।