‘যেকোনো মূল্যে টাকা পাচার বন্ধ করা হবে’

সরকার অর্থপাচারের বিষয়ে তদন্ত করছে। যেকোনো মূল্যে টাকা পাচার বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস সম্পর্কে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রণোদনা মিলবে কি না তা এখনো পর্যবেক্ষণ করছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ও দেখছে। একেবারে পরিস্থিতি খারাপ হয়েছে তা নয়।’

করোনা নিয়ে সারা পৃথিবী তোলপার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘করোনার কারণে কতটুকু ক্ষয়-ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র জানা যায়নি। আমাদের প্রধান আমদানিকারক দেশ চীনের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাদের ব্যবসা-বাণিজ্য খুলছে। আশা করি, ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.