দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্টের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে প্রিয়জন গ্রাহকরা ডিলাক্স রুমের ভাড়ায় ৬৫% ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তিটি কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড নি রিসোর্টের গুলশান-২ এর কর্পোরেট অফিসে আজ স্বাক্ষরিত হয়।
বাংলালিংক-এর হেড অব সিবিএম-বিটুসি মার্কেটিং মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সি রিসোর্টের ম্যানজেং ডিরিক্টের এবিএম রুহুল আমিন হওলাদার এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ন্যূনতম দুই রাত অবস্থান করে ডিলাক্স রুম রেন্টে পাবেন ৬৫% ছাড় এবং সুইট রুমে পাবেন ৫০% ছাড়। প্রিয়জন গ্রাহকরা ৩১ মার্চ, ২০১৬ থেকে ৩১ মে, ২০১৬ পর্যন্ত এ সুবিধা উপভোগ করতে পারবেন।
একই সাথে ১ জুন, ২০১৬ থেকে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত প্রিয়জন গ্রাহকরা ডিলাক্স রুম এবং সুইট রুম রেন্টের ওপর পাবেন ৫০% ছাড়।