‘আইএসের ‘পাগল’ জঙ্গিরা পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে’

obama-bg20160402102341জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘পাগল’ জঙ্গিরা পারমাণবিক বোমা হাতে পেলে স্বচ্ছন্দে তা ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (১ এপ্রিল) ওয়াশিংটনে আন্তর্জাতিক পরমাণু সম্মেলনে বিশ্বনেতাদের এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি বলেন, এ ধরনের বিপর্যয় ঠেকাতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আইএস এরই মধ্যে সিরিয়া ও ইরাকে মাস্টার্ড গ্যাসসহ নানা রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে। কাজেই এই ‘পাগল’ জঙ্গিরা পারমাণবিক অস্ত্র হাতে পেলে স্বচ্ছন্দে তারও ব্যবহার করবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, বিশ্বের নানা জায়গায় সামরিক ও বেসামরিক স্থাপনায় বর্তমানে ২০০০ টনের মতো পারমাণবিক উপকরণ সংরক্ষিত আছে। এর মধ্যে বেশ কয়েকটি মজুতের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, একটি আপেলের আকৃতির মতো একদলা প্লুটোনিয়াম সহস্রাধিক নিরপরাধ মানুষের প্রাণহানীর কারণ হতে পারে। আর এমনটা হলে বিশ্বে মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয় নেমে আসবে, যা কাটিয়ে উঠতে কয়েক দশক লেগে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.