করোনাভাইরাসে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯, মৃত্যু ২

করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪১ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার সংবাদ নেই বলেও জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬৬৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬৬৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৩৯ জনের আর সুস্থ হয়েছেন ২৫ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.