ইন্দুরকানীতে জমির নিয়ে বিরোধে খুন

শনিবার বেলা ১১ টার দিকে পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুনের শিকার হয়েছেন আব্দুস সালাম জোমাদ্দার (৬৫) নামের ব্যক্তি। উপজেলার কলারন খেয়াঘাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। হামলায় সালামের ছেলে আল আমিন ও ভাই মিজান আহত হন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অহিদুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে।

ছেলে আল আমিন জানান, সালাম জোমাদ্দার কলারন-সন্ন্যাসী খেয়া ঘাটের ইজারাদার ছিলেন। একই গ্রামের বাবুল জোমাদ্দারের সাথে তার জমি নিয়ে বিরোধ ছিল। কয়েকবার শালিশ বৈঠক হলেও ঘটনা নিস্পত্তি হয়নি। এরই মাঝে শনিবার সকালে তিনি হামলার শিকার হন। ১৪/১৫ জন লোক অতর্কিত হামলা চালালে জখম হন সালাম জোমাদ্দার। তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। পথিমধ্যে বেলা একটার দিকে তিনি মারা যান।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.