হিরো আলমকে নি‌য়ে বিবৃতি, ইউরোপ-আমেরিকার ১৩ দূতকে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতির দেওয়া যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকাল বুধবার ঢাকায় কর্মরত ১৩ মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে বলে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে জানা গেছে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ‌্যমে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু সময় আগে বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ। পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে ঢাকায় অবস্থিত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন ওই বিবৃতি দিয়েছিল।

Comments (0)
Add Comment