রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন

রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাজ করেছে।

আজ সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে। অগ্নিকাণ্ড ছড়িয়ে গেলে গোটা মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলা হয়ে থাকে, রাজশাহীর সবচেয়ে বড় মার্কেট এটা। প্রায় তিন হাজারের বেশি দোকান আছে।

দেখা গেছে, আরডিএ মার্কেটের মূল ফটকে ঢোকার বাদ দিকে দোতলায় এই আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখাও দেড় কিলোমিটার দূর থেকে দেখা গেছে। ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে যান। ব্যবসায়ীরাও যে যার মত মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারিরা জানান, আরডিএ মার্কেটের ১ নং গদি দোকানের দোতলা থেকে এই আগুনের সূত্রপাত। সেখানে একটি দোকানের কর্মচারিরা থাকেন। ওখানে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানান তারা। তারা আরও জানান, একটি বিকট শব্দ শোনা যায়। এই শব্দ শোনার কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে যায়। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১০ ইউনিট পাঠানো হয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। তবে কি কারণে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। সেটা শর্টসার্কিট থেকেও হতে পারে। ক্ষতি কতখানি হয়েছে তাও বলা যাচ্ছে না। পরে তদন্তে করে জানানো হবে।

এদিকে ঘটনাস্থলে ছুটে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মার্কেট এটি। এই মার্কেট ভেঙে নতুন ভবন তৈরি করার জন্য বলাা হয়। তবে সেখানকার ব্যবসায়ীদের কারণে তা সম্ভব হয়নি। মার্কেটটি অগ্নিনির্বাপনের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

Comments (0)
Add Comment