ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত।

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব।
কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহত দুইজনের বাড়ি মাদারীপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

Comments (0)
Add Comment