রামগতিতে ব্যবসায়ীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মৃত ওই ব্যবসায়ীর বাড়ি লকডাউন করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি কমলনগর উপজেলার খায়েরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনা শিস মজুমদার বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। রাতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মৃত ওই ব্যবসায়ীর বাড়ি লকডাউন করা হয়েছে।

Comments (0)
Add Comment