আইসিইউ-তে করোনা রোগীকে যৌন হয়রানি, ডাক্তার বরখাস্ত

হাসপাতালে যোগ দেওয়ার একদিনের মাথায় করোনা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন মুম্বাইয়ের এক হাসপাতালের চিকিত্‍সক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ওয়াকহার্ড হাসপাতালের আইসিএউ ওয়ার্ডের এক পুরুষ করোনা রোগীকে যৌন হয়রানি করেন ওই ডাক্তার। অভিযুক্ত ৩৪ বছর বয়সি চিকিত্‍সককে আপাতত থানের বাড়িতেই কোয়ারানটিন করে রাখা হয়েছে। তাঁর গতিবিধির উপর নজর রাখা হয়েছে।
আগরিপাড়া পুলিশ আরও জানিয়েছে, সংক্রমণের ভয়ে তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়নি। তার নিজের বাড়িতেই একটি ঘরে কোয়ারানটিন করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ মে, সকাল সাড়ে নয়টা নাগাদ।
পুলিশ জানিয়েছে, ওই চিকিত্‍সক ডাক্তারি পড়া শেষ করেই হাসপাতালের ডিউটিতে যোগ করেছিলেন। যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিনই হাসপাতালে যোগ দেন ওই ডাক্তার। ঘটনার পর অভিযুক্ত ডাক্তারকে বরখাস্ত করেছে ওই হাসপাতাল।

হাসপাতাল সূত্রের খবর, সব তথ্য যাচাই করার পর হাসপাতালের প্রোটোকল মেনে পুলিশের খবর দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চিকিত্‍সককে বরখাস্ত করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৭৭, ২৬৯, ২৭০ ধারায় মামলা দায়ের করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.