এভিয়েশন নিউজ রিপোর্টঃ সংবাদ সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ দ্বারা প্রকাশিত খবর মতে, তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্স আগামী মাসে ধীরে ধীরে তাদের ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে। সূত্রমতে বুধবার টার্কিশ এয়ারলাইন্স সংবাদমাধ্যমকে জানিয়েছে যে তারা জুন, জুলাই এবং আগস্টের জন্য একটি বিমান পরিকল্পনার খসড়া তৈরি করেছে।
পরিকল্পনা অনুসারে, টার্কিশ এয়ারলাইন্স প্রথমে কানাডা, কাজাখস্তান, আফগানিস্তান, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নরওয়ে, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বেলারুশ, ইসরাইল, কুয়েত, জর্জিয়া এবং লেবাননসহ এই ১৯ টি দেশের ২২ টি আন্তর্জাতিক গন্তব্যে প্রথমে আন্তর্জাতিকভাবে ফ্লাইট চলাচল শুরু করবে।
পরে পর্যায় ক্রমে অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে টার্কিশ এয়ারলাইন্স।
টার্কিশ এয়ারলাইন্সের দেওয়া তথ্য মতে জুনে তারা বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছেনা। অপেক্ষার প্রহর বাড়তে পারে জুলাই কিংবা আগস্ট পর্যন্ত।