আজ এসেছেন ১৬২ যাত্রী, চেন্নাইয়ে আরও চারটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকা পড়া বাংলাদেশিদের দুই দফায় ফেরত আনার পর তৃতীয় দফায় প্রত্যাবর্তন শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ দেশটির চেন্নাই থেকে ১৬২ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

শুক্রবার ২টা ৫০ মিনিটে চেন্নাই থেকে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছেন।

ভারতের চেন্নাতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে তৃতীয় দফায় আরও চারটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো যথাক্রমে আগামী ৯, ১০, ১৩ ও ১৪ মে বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে।

এদিকে সম্প্রতি এক বার্তায় ঢাকাস্থ দিল্লির বাংলাদেশ জানায়, কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই ছাড়াও বেঙ্গালুরু থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার কাজ করছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পর্যাপ্ত যাত্রীসংখ্যা ও অনুমোদন পাওয়ার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা থেকে ১০ মে বেলা আড়াইটায়, মুম্বাই থেকে ১২ মে বেলা আড়াইটায়, বেঙ্গালুরু থেকে ১৩ বা ১৫ মে বেলা আড়াইটায়, দিল্লি থেকে ১৪ মে বেলা আড়াইটায় ফ্লাইটগুলো বাংলাদেশের উদ্দেশে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.