শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ঢাকা ছাড়লেন ২২০ অস্ট্রেলীয় ও ৮ জন নিউজিল্যান্ডের নাগরিক

২২০ জন অস্ট্রেলীয় এবং ৮ জন নিউজিল্যান্ডের নাগরিক আজ শনিবার (৯ মে) ঢাকা ছেড়েছেন। ঢাকাস্থ অস্ট্রেলীয় দূতাবাস এ তথ্য জাানিয়েছে।

দূতাবাস জানায়, অস্ট্রেলিয়ান হাইকমিশন তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরতে সহায়তা করেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ ২২০ জন নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাও রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.