মোংলার কানাইনগরে মাদক বেচা-কেনা নিয়ে সংঘর্ষে আহত ৩

শুক্রবার(০৮ মে) রাত সাড়ে ১০টার দিকে মোংলার কানাইনগর এলাকায় মাদক বেচা-কেনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন।

এ সময় হামলাকারী মাদক ব্যবসায়ী মামুনকে এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিগনাল টাওয়ার গ্রামের সোহরাফ হোসেন’র ছেলে মামুন তারুকদার (৩২) উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছগ্রাম এলাকায় প্রতিনিয়ত মাদক বিক্রি করতো । এতে ওই গুচ্ছগ্রামের স্থানীয় বাসিন্দা রাজ্জাক এ মাদক বিক্রিতে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায় মাদক ব্যবসায়ী মামুনের হাতে থাকা দা দিয়ে রাজ্জাককে কোপাতে থাকে। শ্যালক জাহিদসহ কয়েকজন যুবক রাজ্জাককে উদ্ধার করতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মামুন। এ সময় এলাকাবাসী ছুটে এসে রাজ্জাক (২৮) ও জাহিদকে (৩০) গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই মাদক ব্যবসায়ী মামুনকে গণধোলাই দেয় এবং দা’সহ তাকে আটকে রাখে। পুলিশকে খরব দিলে, পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে আটক মামুনকেও চিকিৎসার জন্য প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে মামুনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.