বৃটিশদের নিয়ে ঢাকা ছাড়লো বাংলাদেশ বিমান, ফিরবে বাংলাদেশিদের নিয়ে

যুক্তরাজ্যে ভ্রমণ বা পড়ালেখার জন্য গিয়ে করোনার কারণে লকডাউনে আটকে পড়া বাংলাদেশি এবং বাংলাদেশে এসে আটকে পড়া বৃটিশ নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

আজ রবিবার (১০ মে) সকাল ১২টা ৯ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি ১৫৪ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছে। এটি আবার যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আগামীকাল সোমবার (১১ মে) সকালে ফিরে আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এই বিমানে করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.