ভারতীয় সন্দেহভাজন গুপ্তচরের জার্মানিতে বিচার শুরু

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক ভারতীয়ের বিচার শুরু করেছে জার্মানি। জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে তার বিচার প্রক্রিয়া। সন্দেহভাজন ওই গুপ্তচরকে বলবীর এস নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঙ্কফুর্টের একটি রাজ্য আদালতে।

প্রসিকিউটররা ভারতী ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে জার্মানি থেকে জার্মানির শিখ সম্প্রদায় এবং প্রবাসী কাশ্মীরী নেতাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

বুধবার (১৩ মে) দেশটির ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে জার্মান গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় ওই গুপ্তচরের বিরুদ্ধে জার্মানিতে থাকা কাশ্মীরী ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের নানা খবর ২০১৫ সাল থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং বা ‘র’-এর হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউটরদের মতে, ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে নিয়মিত টেলিফোন এবং ব্যক্তিগত যোগাযোগ করে আসছিল। তিনি ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত অসংখ্যবার তথ্য দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.