সিরিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

rusia1460457677সিরিয়ায় হোমস শহরে রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের দুই রুশ পাইলট নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ হামলায় ব্যবহৃত এম-২৮এইচ হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়নি। মঙ্গলবার ভোরে এটি বিধ্বস্ত হয়। পাইলটদের মরদেহ উদ্ধার করে সিরিয়ায় রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে নেওয়া হয়।

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সামরিক অভিযানে অংশ নেয় রাশিয়া। তবে সৌদি আরব ও পশ্চিমা বিশ্বের দাবি, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সমর্থনে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

ফেব্রুয়ারি মাস থেকে বাশার সরকার ও বিদ্রোহীগোষ্ঠীগুলোর মধ্যে আংশিক যুদ্ধবিরতি চলছে। সিরিয়ার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রায় শতাধিক বিদ্রোহী গ্রুপ সক্রিয় রয়েছে। তবে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়া থেকে অধিকাংশ সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। তবে মার্চ মাসে তারা নিশ্চিত করেছে, সিরিয়ায় বিমান হামলা অব্যাহত থাকবে।

পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত সিরিয়ার ২ লাখ ৫০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.