করোনাভাইরাস রোদের স্বল্পতার কারণেও হতে পারে !

আবুধাবির একজন বিজ্ঞানী দাবি করেছেন, রোদের আলোয় যে ভিটামিন ডি থাকে তার স্বল্পতার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার যোগসূত্র রয়েছে। তওম হাসপাতাল-সেহা এবং আমিরাত নিউট্রিশন সোসাইটির মহাসচিব কমিউনিটি ডাক্তার নাদা জুহাইর আল আদিব বলেন, ‘একটি পরিসংখ্যান তথ্যে দেখা গেছে যে ভিটামিন ডি’র স্বল্পতা এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে একটি সংযোগ রয়েছে।’

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘এই মাসের শুরুতে যুক্তরাজ্যে করোনাভাইরাস নিয়ে নতুন গবেষণায় দেখা গেছে, ২০টি ইউরোপীয় দেশে ভিটামিন ডি’র স্বল্পতা এবং করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে।’

অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ইতালি এবং স্পেন দেশ দুটিতে করোনায় মৃতের হার অত্যাধিক এবং নতুন গবেষণায় দেখা গেছে এই দুটি দেশেই বেশিরভাগ উত্তর ইউরোপীয় দেশগুলোর তুলনায় গড় ভিটামিন ডি’র মাত্রা কম রয়েছে।

গতকাল রোববার এক ভিডিও বার্তায় ডা. নাদা জুহাইর পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো গ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘সূর্যের কিছু গুরুত্বপূর্ণ রশ্মি রয়েছে যা আমাদের ত্বকের সংস্পর্শে এলে ভিটামিন ডি তৈরি করে। এটি একটি উপকারি হরমোনকে সচল করে যা আমাদের দাঁত, হাড়, স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফুসফুস ও হৃদযন্ত্রের সুস্থতার জন্য কার্যকর। আর ৯০ শতাংশ ভিটামিন ডি সূর্যের আলো থেকে উৎপাদিত হয়ে থাকে এবং বাকি ১০ শতাংশ পুষ্টিকর খাবার যেমন ডিমের কুসুম, কলিজা, টুনা, সার্ডাইনস, সালমন মাছ এবং মাশরুম থেকে পাওয়া যায়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.