এভিয়েশন নিউজ রিপোর্টঃ
করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর স্বল্প পরিসরে বিমান চালনা শুরু করেছে ভারত।
করোনাভাইরাসের বিস্তার রোধে বিমান চালনায় নেয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা।
করণা পরিস্থিতিতে বিমানে দায়িত্ব পালনের সময় বিমানবালাদের পিপিই পড়তে হচ্ছে।
জানা যায় এই পিপিই পড়ে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে বিমানবালাদের। তাদের ভাষ্যমতে পিপিই’র ভিতরে অনেক গরম এবং আদ্রতা থাকায় বেশ সমস্যা হচ্ছে তাদের। তারা জানিয়েছে যে সবসময় পিপিই পড়ে বিমানের ভিতরে দায়িত্ব পালন করতে অস্বস্তি বোধ করছেন তারা যদিও কেবিন ক্রুদের দাবি খাবার পরিবেশন না করায় কিছুটা ঝামেলা কমেছে তাদের।
আরও খবর