তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে চীনের কয়েকটি সুখোই-৩০ যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের কয়েকটি জঙ্গিবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।
সুখোই-৩০ মডেলের এসব জঙ্গিবিমানের উপস্থিতি টের পেয়ে তাইওয়ানও জঙ্গি বিমান উড়িয়েছে। তাইওয়ানের এই পদক্ষেপের পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
সূত্র- আল জাজিরা।