ভারতে চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প ও মোদি

চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং পরে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে যায়। বিশ্বজুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৫২ হাজার আটশ নয়জন এবং মারা গেছে চার লাখ ১৮ হাজার নয়শ ১৯ জন।

মার্কিন প্রশাসন আগেই অভিযোগ তুলেছে উহানের জীবাণু গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে। বরাবরই চীন সেসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এবার ভিন্ন ধরনের কাণ্ড ঘটিয়েছেন ভারতের বিহারের এক বাসিন্দা। জানা গেছে, তিনি সেখানকার একজন আইনজীবী। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

মুরাদ আলি নামে ওই ব্যক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিহারের বেতিয়া জেলার সিভিল আদালতে মামলা করেছেন। আর সেই মামলার সাক্ষী হিসেবে তিনি নাম দিয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আদালত মুরাদ আলির অভিযোগ শুনতে রাজি হয়েছে। ১৬ জুন শুনানির দিন দেওয়া হয়েছে। আইনজীবী মুরাদ আলির অভিযোগ, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা করা হয়েছে। মুরাদ আলির জানান গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.