ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ ১১ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৮৯৩ জন। ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৮৬ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৪ জন।
শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১ লাখ ১ হাজার ১৪১ জন। তামিলনাড়ু দ্বিতীয়, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩৬ হাজার ৮২৪ জন জানায়, আনন্দবাজার পত্রিকা।
শুধু ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে রোগীর সংখ্যা তিন গুণ বেড়েছে দিল্লি-লাগোয়া গুরুগ্রামে।
ভারতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩২৯ জন। সুস্থতার হার ৪৯ দশমিক ৯৪ শতাংশ।
আজ রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও শীর্ষ আমলাদের নিয়ে ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছেন মোদি।