করোনায় ইরানে আবার মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দীর্ঘ দুই মাস পর দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়। খবর-রয়টার্স।
ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৭ জনে। আর দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪২৭ জনে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক, আজ আমরা তিন সংখ্যায় অবস্থান করছি।